ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ২৫০ বোতল স্কাফ সিরাপ, বিজয়নগরে মাদক কারবারি গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৯ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ২৫০ বোতল স্কাফ সিরাপসহ মো. আরমান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে (কানকুড়া) বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে মোটরসাইকেলের আরোহীকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. আরমান, পিতা: মাসুম মিয়া, সাং: কালাছড়া, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আরমানের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মোটরসাইকেলে ২৫০ বোতল স্কাফ সিরাপ, বিজয়নগরে মাদক কারবারি গ্রেফতার।

Update Time : ১২:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬