ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মাজারে শ্রদ্ধা নিবেদন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২১ Time View
Print

মোঃ জাহাঙ্গীর আলম রাজু, সিনিয়র রিপোর্টার :

যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাজার জিয়ারত করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম দিপু। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, আওরঙ্গজেব কামাল, মোঃ জহুরুল আমিন, আলহাজ তৈয়বুর রহমান, অ্যাডভোকেট মনোয়ার হোসেন সিদ্দিকী, এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মোঃ কামাল আহমেদ, খন্দকার অহিদুল হাসান, মোঃ আলাউদ্দিন দুলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলামিন সম্রাট, খায়রুল বাশার লাবু, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন সম্পাদকমণ্ডলীর নেতারা। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে

শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, মাজারে শ্রদ্ধা নিবেদন

Update Time : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬