ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৪৫ Time View
Print

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিজের মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গেই পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে রাসেদ আলী (৩৮)-এর সঙ্গে রিমির বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পেশায় গাড়িচালক হওয়ায় রাসেদকে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হতো।
প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম TikTok–এর মাধ্যমে পার্বতীপুর গ্রামের যুবক মামুন হোসেন (২৪)-এর সঙ্গে রিমির পরিচয় হয়। অভিযোগ রয়েছে, নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তিনি রিমির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।
পরিবারের দাবি, একপর্যায়ে মেয়ের অজান্তেই মামুনকে মেয়ের পাত্র হিসেবে ঠিক করেন রিমি। তবে এতে মেয়ের আপত্তি ছিল। বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি বাড়তে থাকে এবং বড় মেয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের।
পরবর্তীতে রিমি ও মামুনের মধ্যে গোপন সম্পর্ক গড়ে ওঠে বলে পরিবারের দাবি। বিষয়টি জানাজানি হলে স্বামী তাকে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। সর্বশেষ গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই ছোট সন্তানকে নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান রিমি।
ঘটনার পর পুরো ত্রিবেণী ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, গৃহবধূ যেখানেই থাকুন না কেন, অন্তত দুই ছোট সন্তানকে দ্রুত বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক।
এ ঘটনাটি ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

Update Time : ০৩:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬