ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপার শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক সরলীকরণ প্রকল্পের কাজ শুরু, উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলাম

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৪ Time View
Print

আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া থেকে লাঙ্গলবাঁধ সড়ক সরলীকরণ ও সংস্কার প্রকল্পের কাজ আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে দিনব্যাপী এই উচ্ছেদ ও সড়ক উন্নয়ন কার্যক্রম শেষে বিকেলে প্রকল্প এলাকায় প্রশাসনিক নজরদারিতে একটি উন্মুক্ত নিলাম প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সড়কটিকে নিরাপদ ও দুর্ঘটনাঝুঁকি মুক্ত করতে দীর্ঘদিন ধরে চলে আসা আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সোজা এবং প্রশস্ত করার লক্ষ্যে এই ‘সড়ক সরলীকরণ’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে নির্ধারিত স্থান থেকে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরলীকরণের কাজ শুরু হয়ে দিনভর চলে। এরপর বিকেলে উচ্ছেদকৃত মালামাল সরকারি নিয়ম মেনে উপস্থিত কর্মকর্তাদের সামনে উন্মুক্ত নিলামে তোলা হয়। উক্ত নিলামে তিনজন অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলারক্ষা এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই প্রকল্প এলাকায় বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের বিশেষ টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযান ও নিলাম প্রক্রিয়াকালে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে তদারকি করেন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন— সড়ক বিভাগের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এস্টেট ও আইন কর্মকর্তা) বাবু পিজুস চন্দ্র দে, ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ জিয়া উদ্দীন, সওজ-এর সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার জনাব মোঃ আহসান উল কবির এবং ঝিনাইদহ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জনাব হাসান খান মামুন। প্রশাসনিক ও নিরাপত্তা সহায়তায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মাহফুজুর রহমান, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা এবং ঝিনাইদহ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, এই সড়কটি সরলীকরণ ও সংস্কারের ফলে ঝিনাইদহসহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যান চলাচল যেমন দ্রুত হবে, তেমনি সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল বিভাগ, প্রশাসন ও স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেছে কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

শৈলকুপার শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক সরলীকরণ প্রকল্পের কাজ শুরু, উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলাম

Update Time : ০৮:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬