ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ, কিশোরের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৭ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা ট্রমা সেন্টারের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা না পাওয়ায় ১৩ বছর বয়সী তাহসিন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত তাহসিন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার (২ জুন) দুপুরে নারকেল গাছে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় তাহসিন। পরে দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তবে ক্লিনিকে ভর্তি করার পর দীর্ঘ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে সার্জারি বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার রোগীকে দেখে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলেও রিপোর্ট রাত ৯টার দিকে সরবরাহ করা হয়। রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসক জানান, তাহসিনের ফুসফুস (লাংস) ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে তার চিকিৎসা সম্ভব নয়। এর কিছু সময় পরই তাহসিনের মৃত্যু হয়।

নিহতের স্বজনদের আরও অভিযোগ, তাহসিনের শ্বাসকষ্ট দেখা দিলেও তাকে অক্সিজেন দেওয়া হয়নি। ক্লিনিকের আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল বলেও তারা দাবি করেন। এছাড়া অন্য হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নিলেও ক্লিনিকের কর্তৃপক্ষ তাতে সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। চিকিৎসা বাবদ প্রায় ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও তারা দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা ট্রমা সেন্টারের মালিক ডা. হাফিজ উল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে হাসপাতালের ম্যানেজার জনি অভিযোগ অস্বীকার করে বলেন, “তাহসিনের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি।” প্রথমে তিনি মৃত্যুর ঘটনা অস্বীকার করলেও পরে তাহসিনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে

সাতক্ষীরায় ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ, কিশোরের মৃত্যু

Update Time : ১১:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬