আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শালিখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















