ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জামতৈল বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬টি ব্যবসা প্রতিষ্ঠান!

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৫ Time View
Print

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ থেকে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়দের ভাষ্যমতে, বাজারের একটি দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, আগুনে বাজারের সুপরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান চাঁন সুইটস শপ-সহ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন, স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস, তাদের দ্রুত পদক্ষেপে আরও বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা বিপুল পরিমাণ পণ্য আগুনে পুড়ে গিয়েছে, এতে তাদের বিপুল সংখ্যক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‎কালিয়াকৈর শিল্প ও বাণিজ্য মেলায় সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ: উচ্চ শব্দে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সিরাজগঞ্জে জামতৈল বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬টি ব্যবসা প্রতিষ্ঠান!

Update Time : ১২:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬