ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে- *জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক*

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৫০ Time View
Print

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরের তিনটি স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

শনিবার (৬ জুন) বিকেলে মিরপুর-২ এলাকার ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে মিরপুর থানা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরে প্রতিমন্ত্রী শাহ আলী থানা বিএনপির উদ্যোগে চিলড্রেন পার্ক মাঠে এবং দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে মাজার রোডের ধান সিঁড়ি রেস্টুরেন্টের সামনে অসহায় মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এবিএম আব্দুর রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ । এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে- *জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক*

Update Time : ০৫:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬