ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান: পৃথক অভিযানে ট্যাপেন্ডাডলসহ আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৯ Time View
Print

এম এ মজিদ নওগাঁ:

​নওগাঁ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) সন্ধ্যায় জেলার পত্নীতলা ও মহাদেবপুর থানায় পৃথক অভিযান পরিচালনা করে ৪০০ পিস অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পত্নীতলা থানার একটি আভিযানিক দল উপজেলার বাকরইল বাজারে অভিযান চালায়। এসময় ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ মাহফুজুর রহমান (৩০) নামে একজনকে আটক করা হয়। আটক মাহফুজুর পত্নীতলার চকসহবত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মহাদেবপুর থানা পুলিশ খাজুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২০০ পিস ট্যাপেন্ডাডলসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষণপুর উত্তরপাড়ার হাই বাবু মন্ডল (৩৯) এবং মধ্যপাড়ার মোঃ মহিনুল ইসলাম জাহান (২৫)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​জেলা পুলিশ সূত্রে নিশ্চিত করেছে যে, মাদকের চোরাচালান ও কেনাবেচা বন্ধে এই ধরণের জিরো টলারেন্স অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

*কসবায় ২৪ কেজি গাঁজাসহ সিএনজি উদ্ধার মাদক কারবারিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত*

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান: পৃথক অভিযানে ট্যাপেন্ডাডলসহ আটক ৩

Update Time : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬