ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় ইয়াবাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩৬৫ Time View
Print

মোঃ আঃ কুদ্দুস পাড় তালা উপজেলা প্রতিনিধি  সাতক্ষীরার তালা উপজেলায়  ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে আটারই প্রাইমারি স্কুলের সামনে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম বাবু সরদার (২৩)। তিনি উপজেলার আটারই এলাকার বাসিন্দা এবং তার পিতা আহমাদ সরদার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই মোড়ে প্রায়ই মাদকদ্রব্য কেনাবেচা হয়ে থাকে। যারা এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আসামিকে গ্রেফতারের পর তালা থানার এসআই শাহীন জনগণের উদ্দেশ্যে বলেন, “মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

লালমোহনের বিভিন্ন ইউনিয়নে মাদকের বিস্তার, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা

তালায় ইয়াবাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের

Update Time : ০৮:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬