ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলাম, মানসম্মত শিক্ষায় চাই সম্মিলিত প্রয়াস।

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬৬ Time View
Print

এন এস. ফারুক,  স্টাফ রিপোর্টার তারাগঞ্জ রংপুর:

শিক্ষা অন্ধকার থেকে সমৃদ্ধির আলোয় রূপান্তর করে। শুধু ভবনের উন্নয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে শিক্ষক, অভিভাবক ও সুধি মহলকে একযোগে কাজ করতে হবে।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগ ,শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।  বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশুর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের ভিত্তি। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ঝরে পড়া রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম আলমগীর হোসেন (আমির, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) ইয়াকুব আলী (সেক্রেটারি, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) প্রভাষক আমিনুল ইসলাম (এমপি প্রতিনিধি)কাজী শামসুল হুদা (সভাপতি, যুব বিভাগ)মোহাম্মদ আলী (উপজেলা প্রকৌশলী, এলজিইডি)নাগমা সিলভিয়া খান (উপজেলা শিক্ষা কর্মকর্তা)অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীরৃ ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলাম, মানসম্মত শিক্ষায় চাই সম্মিলিত প্রয়াস।

Update Time : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬