ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৫ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম সবুজ,যশোর প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে আলমগীর হোসেন একটি নারকেল গাছে উঠে পাশের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁর হাতে থাকা কাঁচা বাঁশের আঁকশিটি অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই বাঁশে বিদ্যুৎ প্রবাহিত হলে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছের ওপরেই আটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বিশেষ সরঞ্জামের সহায়তায় গাছের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিচে নামানো হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারাও এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ লাইনের আশপাশে গাছে ওঠা বা ফল সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কাঁচা বাঁশ বা বিদ্যুৎ পরিবাহী কোনো বস্তু ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় কালভার্টের বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে।

যশোরের মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Update Time : ০২:৪৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬