ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪১ Time View
Print

মোঃ আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ভূমি সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সেবা সংক্রান্ত বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাসমূহ বর্তমানে অনেকাংশেই ডিজিটাল হওয়ায় সাধারণ মানুষ সহজেই ঘরে বসে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় অনলাইনে খাজনা প্রদান, ই-নামজারি আবেদন, জমির তথ্য যাচাইসহ আধুনিক ভূমি সেবা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে বক্তারা ভূমি সেবা সপ্তাহের কর্মসূচি সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

স্মার্ট ভূমি সেবার বার্তা পৌঁছে দিতে শৈলকুপায় আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬