ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪৩ Time View
Print

এম.এ আরিফ চৌধরী, স্টাফ রিপোর্টার: বগুড়া:

রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক গণমাধ্যমকর্মী হুমকি, চাঁদা দাবি এবং মোটরসাইকেলের ক্ষতি করার অভিযোগ তুলেছেন। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে কয়েকজন ব্যক্তি সাংবাদিকের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। পরে তারা কেরু মদ পান করার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোটরসাইকেলের হাইড্রোলিক লক খুলে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করে বলা হয়, তিনি কেন ওই এলাকায় এসেছেন এবং তার কাছে অস্ত্র ধরিয়ে দিয়ে তাকে ফাঁসিয়ে ভাইরাল করে দেওয়া হবে। এ ধরনের হুমকির কারণে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এলাকাজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতেই রয়েছে এবং এর আড়ালে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার তবে আমরা অতি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা 

বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ

Update Time : ১২:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬