
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় নবীন আইনজীবীদের জামায়াতের ল’ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা প্রদান।
“আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সাতক্ষীরা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহত করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় নবীন আইনজীবীদের সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। নবীন আইনজীবীরাও মানবতার কল্যাণে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত এ সংবর্ধনা অনুষ্ঠান নবীন আইনজীবীদের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
Reporter Name 



















