
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল গনি শেখ-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মব সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুন ২০২৬ তারিখে জিয়ানগর উপজেলার বালিপাড়া এলাকার আলহাজ্ব আব্দুল গনি শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে একই এলাকার বিএনপির পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি স্কুল পরিচালনা কমিটিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় পরিকল্পিতভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল গনি শেখকে লাঞ্ছিত করেন এবং তার বিরুদ্ধে মব সৃষ্টি করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই দিন রাতে আলহাজ্ব আব্দুল গনি শেখের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত ইট-বালুবাহী ট্রলার এবং ট্রলারে থাকা তার মেয়ের জামাতা মোঃ খলিল ও এক শ্রমিককে অপহরণ করা হয়। পরবর্তীতে ওই ঘটনার মীমাংসা হলেও একটি কুচক্রী মহল তার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের অপচেষ্টা চালায়। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো, তার বাড়ির নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়াসহ বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনার ফলে ৭৫ বছর বয়সী আলহাজ্ব আব্দুল গনি শেখ চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি সরকারের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দ এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আলহাজ্ব আব্দুল গনি শেখ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ বিবৃতিতে সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (সহ-সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ ও চেয়ারম্যান, হৃদয় গ্রুপ), ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব), বিচারপতি ছিদ্দিকুর রহমান (আইন বিভাগ), বহুভাষাবিদ প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), শেখ আয়ুব আলী (ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়), কাজী হায়াৎ (সভাপতি, চলচ্চিত্র পরিচালক সমিতি), মোঃ মনোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), জাতীয় ফুটবলার মোঃ কাউসার হামীদ, অধ্যাপক ডা. হরিদাশ বিশ্বাস (সাবেক বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়), শফিকুল ইসলাম রাহী (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কোকো স্মৃতি সংসদ ও সিনিয়র সহ-সভাপতি, ঢাকা প্রেস ক্লাব সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি), খান সেলিম রহমান, মোঃ জসিমউদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ, মোঃ ওমর জালাল, মোঃ শাহীন আল মামুন, এস এম হানিফ মিয়া, এম এইচ মোতালেব খান, এ মান্নান, মুন্সী জামিল উদ্দীন বাবু, টিকে আজাদ, মোঃ জসিমউদ্দীন কিশোর, এম আই ফারুক আহম্মেদ, মোঃ ফজলুল হক, মোঃ আবু হাসান, তাজুল ইসলাম তালুকদার হিরু, এস এম দুলাল, মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিপন তরফদার, মোঃ আব্দুল আজিজ, মোঃ দেলোয়ার হোসেন (চেয়ারম্যান, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন), মোঃ রফিকুল ইসলাম (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংসদ ও পরিচালক, ফ্ল্যাশ টিভি বাংলা), মোঃ শিহাব উদ্দিন, মোঃ কামাল কবির, এ কিউ বুলবুল, নুরুন নাহার সীমা, মোঃ শাহাদাৎ হোসেন শাহীন, মোঃ কামরুল ইসলাম কামাল, মোঃ মাসুদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ হাবিবুল্লাহ হাবীব, মোঃ ইমন আলামিন, মোঃ মিজানুর রহমান দুলাল, এনামুল কবির লিটন, অ্যাড. মাসুদ করিম, মোঃ হাসান হাবীব তালুকদার, কাজী কামরুল ইসলাম কামাল, মোঃ শাহআলম খান, মোঃ ময়নুল ইসলাম, মোঃ জসিমউদ্দীন কনক, মোঃ মামুনুর রশীদ নোমানী, মোঃ মনিরুজ্জামান, মেজবাউল আলম মোহন, মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ আলমগীর হোসেন, সৈয়দ নাজমুল ইসলাম, মোঃ শাহাজাদা শামস ইবনে শফিক, মোঃ মেহেদী হাসান সবুজ, মোঃ ওবাইদুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আনিস, মোঃ ইনুচ আলী, মোঃ ইমদাদুল হক মিলন, আলহাজ্ব মোঃ সোহাগ, আবুল হোসেন বিল্লাল, মোঃ নাসিরউদ্দিন, এম মনির হোসেন, মুহাম্মাদ নজরুল ইসলাম, মোঃ ফরিদ চিশতী, মোঃ শামিম আহম্মেদ, মোঃ শিমুল খান, এমডি আনিসুর জামান খোকন, কেএম মোহাম্মদ হোসেন রিজভী, মোঃ নুরউদ্দীন পাটোয়ারী, মোঃ লায়ন হাবিবুর রহমান ভূঁইয়া, সোহেল রানা, মোঃ শাহাদাত মোল্লা, মোঃ জাকির আহম্মেদ জীবন, মোঃ মাসুদুর রহমান, হাজেরাতুন নেছা, শাহানাজ আলম রুমানা, মোঃ খেলাফাত হোসেন খসরু, মোঃ আজাদ হোসেন বাচ্চু, মোঃ কামরুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আব্দুল মতিন (৭১ টিভি বাংলা), মোঃ সামসুল আলম খোকন (দৈনিক সমকাল), বি এম রাকিব হাসান (এশিয়ান টেলিভিশন), মোঃ মুখল খসরু (দৈনিক ভোরের ডাক), মোঃ মাহিদুল ইসলাম শাহীন (দৈনিক আমার সংবাদ), মোঃ আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), মোঃ সানা উল্লাহ ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ রিপোন মিয়া, বাবু মিয়া, মোঃ রাজিবুল হাসান নাজমুল, মোঃ আক্তারুজ্জামান হারুন, মোঃ কুতুবউদ্দীন, মোঃ ইয়াসিন মোল্লা, আবুল কালাম আজাদ, মোঃ মনির হোসেন বিশ্বাস, মোঃ হেকমত আলীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
Reporter Name 


















