ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩২ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়।

সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

সেখানে জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের স্মরণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ বিভাগ, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ।

ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,

Update Time : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬