ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২০ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা, কালিবাড়ি গ্রামে।
এ ঘটনায় অজিত সানার স্ত্রী ও মৃত রতন সানা (৩২) এর মা অমরী রানী সানা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। রতন সানার মা জানান শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালীর সঙ্গে আমার বউমা চন্দ্রা বাছাড় (২২) ফোনে কথা বলছিল। মোবাইলে কথা বলা কে কেন্দ্র করে ছেলে ও বৌমার মধ্যে ঝগড়া হয়।শনিবার ভোর ৫টার দিকে রতন এর পিতা অজিত সানা মাঠে কাজ করতে যাবে বলে রতনকে ডাকছিল। সাড়াশব্দ না পেয়ে ঘরের মধ্যে উঠে দেখে গলায় ফিতা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ডেকে গলার রশি কেটে তাকে নামানো হয়। মৃত রতন সানা পাঁচ বছরের এক ছেলে সন্তানের পিতা।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, থানায় লিখিত এজাহার দাখিল করেছে। লাশ মর্গে পটানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী চন্দ্রা রানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কেরুজ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছের উপকারিতা অপরিসীম।

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

Update Time : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬