ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস উল্টে নারীসহ ৩ জন নিহত, আহত অন্তত ১৫

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ Time View
Print

স্টাফ রিপোর্টার: আবদুর রহমান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

নিহতদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকার মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বৃদ্ধ বাবুল হোসেন ও রামগতি উপজেলার আশিক রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় স্থানান্তর করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আহত যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা চালককে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র: বাংলাভিশন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস উল্টে নারীসহ ৩ জন নিহত, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস উল্টে নারীসহ ৩ জন নিহত, আহত অন্তত ১৫

Update Time : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬