
বিশেষ প্রতিনিধি: মো. শাহ সৈয়দ খাঁন
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোতোয়ালী থানাধীন র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকা থেকে আরাফাত আকন্দ (২৬), পিতা—আহেদ আলী আকন্দ, মাতা—নূরে জান্নাত আক্তার, সাং—র্যালীর মোড়, আটানী পুকুরপাড়; স্বপন মিয়া (২৫), পিতা—খোকন মিয়া, মাতা—নূরজাহান বেগম, সাং—র্যালীর মোড়, কালীবাড়ী রোড; নয়ন (৩৫), পিতা—মৃত বশির উদ্দিন, মাতা—খুরশিদা বেগম, সাং—আলীয়া মাদ্রাসা এলাকা; এবং রবিন (২৮), পিতা—ফরিদ, মাতা—আয়েশা, সাং—পুরাতন মেডিকেল গেট, থানা—কোতোয়ালী, জেলা—ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই চুরি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে গত কয়েক দিনে মোট ৫৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















