
মোঃ আসাদুজ্জামান আসাদ
স্টাফ রিপোর্টার :-
বাংলাদেশের আন্তঃনগর ট্রেন ভ্রমণে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ট্রেনের বগির নির্দিষ্ট অবস্থান সম্পর্কে পূর্বঘোষণা না থাকায় যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও দুর্ভোগ।যাত্রীদের অভিযোগ, অধিকাংশ স্টেশনে আন্তঃনগর ট্রেনের “ক”, “খ”, “গ” থেকে শুরু করে অন্যান্য বগিগুলো প্ল্যাটফর্মের ঠিক কোন স্থানে থামবে—সে বিষয়ে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয় না। ফলে ট্রেন আসার পর হুড়োহুড়ির মধ্যে অনেকেই ভুল বগিতে উঠে পড়েন যা পরবর্তীতে যাত্রাকে আরও /দুর্বিষহ করে তোলে।
বিশেষ করে দর্শনা স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। যাত্রীরা বলছেন, ট্রেন স্টেশনে প্রবেশের আগেই যদি /মাইকিংয়ের মাধ্যমে প্রতিটি বগির অবস্থান জানিয়ে দেওয়া হয়, তাহলে এই বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।
সচেতন মহলের মতে যাত্রীসেবার মান উন্নয়নে রেল কর্তৃপক্ষের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আধুনিক রেলসেবার অংশ হিসেবে সঠিক ও সময়োপযোগী তথ্য সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
Reporter Name 


















