
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের চন্ডীপুরে একটি বেগুন ক্ষেত থেকে নিষিদ্ধ মাদক গাঁজার গাছসহ ফারুক মন্ডল নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (০৭ জুলাই) চন্ডীপুর পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ফারুক মন্ডল দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় তার বেগুন ক্ষেতের ভেতর গাঁজার চাষ করে আসছিলেন।
অভিনব কায়দায় ৫ মাস ধরে
এই গাঁ,জার এই চাষ করে আসছেন বলে চন্ডীপুর পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা জানান,
ফারুক মন্ডল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তার বেগুন ক্ষেতকে বেছে নিয়েছিলেন।
গত প্রায় পাঁচ মাস ধরে তিনি অত্যন্ত গোপনে এই মাদক গাছের পরিচর্যা ও চাষাবাদ করে আসছিলেন। গাছগুলো বেশ বড় এবং পরিপক্ব হয়ে উঠেছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চন্ডীপুর গ্রামের একটি বেগুন ক্ষেতে গাঁজার চাষ হচ্ছে।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রমাণসহ ফারুক মন্ডলকে আটক করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্প ইনচার্জ, চন্ডীপুর পুলিশ ক্যাম্প।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















