ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৩৩ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি,  ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রীজ একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক নোমান হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট এমএ মজিদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহিদদের পরিবার, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ সরকারি বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেসময় শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তুহিন হত্যার প্রথম বার্ষিকীতে গাজীপুরে মানববন্ধন: দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

 ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬