
নেছারাবাদ থানা ও পাটিকেল বাড়ি পুলিশ ফাড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার মোহম্মদ মনজুর আহমেদ সিদ্দিক।
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টার।
পিরোজপুরের, নেছারাবাদ থানার ও পাটিকেল বাড়ি পুলিশ ফাড়ি অদ্য (০৪ জুলাই) ২০২৬ খ্রিঃ শনিবার পরিদর্শন করেন জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল) জনাব প্রণয় রায়, অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান নেছারাবাদ থানা সহ অফিসার ও ফোর্স।
Reporter Name 



















