ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৪ Time View
Print

মোঃ সেলিম রেজা,সিনিয়র স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে “সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যে বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় বেলকুচি থানা চত্বরে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম আবু জাফর, বেলকুচি থানার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি থানার এসআই সবুজ কুমার দেব।

বক্তারা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সম্প্রীতি র‍্যালি বের করা হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা 

বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১২:০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬