ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনের ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮৩ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে টানা প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংকটে পড়া ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।

শুক্রবার (১০ জুলাই) সকালে সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তাও নিয়মিত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সপ্তাহব্যাপী চলমান বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় দ্বীপের অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে দুর্ভোগে পড়েন। এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ঘের থেকে যুবকের লাশ উদ্ধার ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত -২

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনের ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা

Update Time : ১২:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬