
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা সদর, তালা, পাটকেলঘাটা, কলারোয়াসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ২ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিক্ষোভ মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সমাবেশে জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির সাতক্ষীরার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ ওয়াহিদুজ্জামান প্রমুখ। এসময় ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মূখ্যমুন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
তালায় শুক্রবার জুমার নামাজের পর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
Reporter Name 


















