ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং টেপেন্ডাল ট্যাবলেট আটক ।

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৩৯ Time View
Print

মোঃ মুকুল হক, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯৪৫০ পিস নেশাজাতীয় Tapentadol ট্যাবলেট এর বিশাল চালান জব্দ করেছে (৫৯ বিজিবি) বর্ডার গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুসা বিওপি হতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী পন্য/মাদকদ্রব্য আটক করা হয়। এ সময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ অগ্নিকাণ্ডে ফরিদগঞ্জে ২০ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব ১১ পরিবার

ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং টেপেন্ডাল ট্যাবলেট আটক ।

Update Time : ০৮:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬