ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে যশোরে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২১ Time View
Print

মোঃ নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. নয়ন হোসেন (২৩) নামে এক ব্যক্তির নিজ বসতঘর থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহাদুরপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন সকাল ৯টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো: রেজাউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বসতঘর থেকে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মকছেদ আলীর ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির কৃষি ভর্তুকির দ্বিতীয় ধাপের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে ফতেপুর ইউনিয়নের কৃষকরা

মাদকবিরোধী অভিযানে যশোরে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২

Update Time : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬