ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪২ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৪ আগস্ট সকাল ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া নামক এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তি দক্ষিণ বুরুজবাগান এলাকার মোঃ আকবর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকায় আম্বিয়া খাতুনের বসতঘরে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি করে তার দেখানো স্থান থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

যশোর শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

Update Time : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬