ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিউল ইসলাম রবি সভাপতি, জাবের আহমেদ সম্পাদক: আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৮ Time View
Print

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা রবিউল ইসলাম রবি সভাপতি এবং মো. জাবের আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী এ কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটি ২১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়ে ২০ জুলাই ২০২৭ পর্যন্ত অথবা পরবর্তী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতী কাউসার আহমেদ ও ডা. মো. নাজমুল হোসেন।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক একে আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন, ডোনার বিষয়ক সম্পাদক মো. মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক মো. আবু তালেব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শিহাব উদ্দিন দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, মো. সজিব আহমেদ ও আরিফুল ইসলাম অন্তর।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর গত এক বছরে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি রক্ত সংগ্রহ ও সরবরাহ, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছে। সেই অভিজ্ঞতার আলোকে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, রক্তদান আন্দোলনকে শক্তিশালী করা এবং মানবিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় মেয়াদের এ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “নবগঠিত কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে রক্তদান আন্দোলন আরও বেগবান হবে এবং মানবিক সেবার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রবিউল ইসলাম রবি সভাপতি, জাবের আহমেদ সম্পাদক: আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা

Update Time : ১১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬