ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের এইচএসসি কেন্দ্রে ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ারে পরীক্ষার্থীদের ভোগান্তি

  • Reporter Name
  • Update Time : ১১:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৭ Time View
Print

মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:

চলমান এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের (পুরাতন ভবন) কেন্দ্রে ব্যবহৃত ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ার নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, চেয়ারের সঙ্গে সংযুক্ত লেখার প্যাডটি আকারে ছোট হওয়ায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

পরীক্ষার্থীরা জানান, একটি রাইটিং প্যাডে পরীক্ষার খাতা, এমসিকিউর ওএমআর শিট এবং উপস্থিতিপত্র একসঙ্গে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে লেখালেখির সময় বারবার কাগজপত্র সরাতে হচ্ছে। এতে মনোযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পরীক্ষা দিতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও জানান, ছোট রাইটিং প্যাডের কারণে স্বাভাবিকভাবে লিখতেও সমস্যা হচ্ছে। অনেকের হাত প্যাডের বাইরে চলে যাচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে পরীক্ষা দিতে গিয়ে হাত, কাঁধ ও শরীরে ব্যথা অনুভূত হচ্ছে। অস্বস্তিকর অবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকায় মানসিক চাপও বেড়ে যাচ্ছে।

পরীক্ষার্থীদের ভাষ্য, একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন।

তাদের মতে, পরীক্ষার হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকলে একজন শিক্ষার্থীর প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন ব্যাহত হতে পারে। তাই পরীক্ষার পরিবেশ উন্নত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত জায়গাসম্পন্ন ও মানসম্মত রাইটিং প্যাডযুক্ত চেয়ার অথবা উপযুক্ত বেঞ্চের ব্যবস্থা করা হোক, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন এবং কোনো ধরনের শারীরিক বা মানসিক ভোগান্তির শিকার না হন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা 

লক্ষ্মীপুরের এইচএসসি কেন্দ্রে ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ারে পরীক্ষার্থীদের ভোগান্তি

Update Time : ১১:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬