ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকোরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১,

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৬ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০ জুলাই ২০২৬ তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন খারহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৫৯৪ (পাঁচশত চুরানব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ উইনকোরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন কালীগঞ্জ থানাধীন খারহাট গ্রামের বাসিন্দা মোঃ দাউদ আলীর ছেলে মোঃ হোসেন আলী (৩৮)
উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরা কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকোরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১,

Update Time : ১১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬