ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পঁচিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৪ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে পঁচিশ লক্ষাধিক টাকার মালামাল আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল, সুখী ট্যাবলেট, ফেমিকোন ট্যাবলেট ও ফেমিপিল ট্যাবলেট আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বৈকারী বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বলদঘাট হতে ১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চারাবাড়ি হতে ৩ লাখ ৫৬ হাজার ১০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি হতে ১৮ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশী মোটরসাইকেল, সুখী ট্যাবলেট, ফেমিকোন ট্যাবলেট ও ফেমিপিল ট্যাবলেট আটক করে।

এছাড়াও হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার বড়ালী হতে ১ লাখ ১৯ হাজার ৪০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী মাদকসহ অন্যান্য মালামাল চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীর শেওড়াপাড়ার ৫৯৩/এ এলাকায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে প্রায় ৫ কাঠা জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে পঁচিশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক

Update Time : ১১:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬