ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের এর অভিযানে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৮ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাব-৬-এর বিশেষ অভিযানে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টেলিফোন এক্সচেঞ্জের সামনে পরিচালিত বিশেষ এক অভিযানে তাকে আটক করা হয়।
র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এবং সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে মাদক বহনের সময় (৮৫)বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ মো. সালাউদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।
অভিযানকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ কলারোয়া থানায় হস্তান্তর করা হবে।
র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ নং মারুকা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

সাতক্ষীরায় র‍্যাবের এর অভিযানে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:৩৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬