
মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাস গাঁতী বাজার সংলগ্ন অদ্য ১০/০৬/২০২৬ ইং তারিখে অনুমোদনবিহীন ও লাইসেন্সবিহীন নামসর্বস্ব গো-খাদ্য উৎপাদন কারখানা পরিচালনার অভিযোগে, তাসফিয়া ট্রেডার্স কে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স না থাকা এবং বিধিবহির্ভূতভাবে গো-খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্য, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং নিরাপদ পশুখাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে সকলকে আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো যাচ্ছে?
Reporter Name 


















