ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নিখোঁজের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৪১ Time View
Print

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ রায়গঞ্জে নিখোঁজ এক কলেজছাত্রীকে প্রায় ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বাসিন্দা বেলি রানী ভৌমিকের মেয়ে ও রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ৬ মে তাঁর মা রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম পলিকে নিয়ে গেছেন। রবিউল আলম রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের বাসিন্দা এবং রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজে কর্মরত।

রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, জিডি হওয়ার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, পলি কুমারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে গত ৩১ মে গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পলি কুমারীকে উদ্ধার করা হয়। একই সময় শিক্ষক রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “নিখোঁজের সাধারণ ডায়েরি পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে শিক্ষার্থী পলি কুমারী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় সংশ্লিষ্ট আমলী আদালতে প্রেরণ করা হয়েছে ”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে নিখোঁজের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

Update Time : ০৯:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬