ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পীকার হাফিজ উদ্দিন আহমেদের রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হওয়ায় লালমোহনে বিএনপির আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৭ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন, ভোলা জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলায় ২৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় মাননীয় স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ মিছিলটি লালমোহন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণ কামনা করেন এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

পরে দেশ, জাতি ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লালমোহন উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

কেরুজ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছের উপকারিতা অপরিসীম।

স্পীকার হাফিজ উদ্দিন আহমেদের রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হওয়ায় লালমোহনে বিএনপির আনন্দ মিছিল

Update Time : ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬