
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিজ বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামের ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ২৭/৭/২০২৬ তারিখে
উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিতানন্দপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত তানহা ওই গ্রামেরই মিরাজের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানহার বাবা মিরাজ বাড়ির পাশে ইজিবাইকটি রেখে ভেতরে ভাত খেতে যান।
ইজিবাইকের চাবি গাড়িতেই লাগানো ছিল। অবুঝ শিশু তানহা খেলার ছলে ইজিবাইকের চালকের আসনে উঠে বসে এবং আকস্মিকভাবে পিকআপ (এক্সিলারেটর) ঘুরিয়ে ফেলে।
এতে ইজিবাইকটি চালু হয়ে হঠাৎ চলতে শুরু করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তানহা গাড়ি থেকে নিচে ছিটকে পড়ে যায় এবং ওই ইজিবাইকের চাকায় পিষ্ট হয়।
ঘটনাস্থলেই শিশু তানহার করুণ মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ পুরো নিতানন্দপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে।
Reporter Name 


















