ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এলএসটিডি প্রকল্পের আওতায় ধনবাড়ীতে ব্রি ধান–১০২ ও ব্রি ধান–১০৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১২৩ Time View
Print

মোঃ দেলোয়ার হোসেন, ডিস্টিক ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল:

এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইলের তত্ত্বাবধানে ধনবাড়ী উপজেলার কিসামত প্রযুক্তি গ্রামে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি ধান–১০২ ও ব্রি ধান–১০৫-এর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের প্রধান ড. মসউদ ইকবাল (এসএসও ও প্রধান), বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিমসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের অংশ হিসেবে উল্লিখিত দুইটি জাতের ১০ বর্গমিটার জমি থেকে নমুনা ফসল কর্তন করা হয়। পরবর্তীতে ফলন বিশ্লেষণে ১৪ শতাংশ আর্দ্রতায় গড় ফলন পাওয়া যায়— ব্রি ধান–১০২: ৩২ মণ/বিঘা ব্রি ধান–১০৫: ৩০ মণ/বিঘা। মাঠ দিবসে আনুমানিক ১২০–১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। উপস্থিত কৃষকেরা ধান জাতগুলোর ফলন, রোগ সহনশীলতা ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং জাতগুলোর সার্বিক কর্মক্ষমতায় সন্তোষ প্রকাশ করেন। এই আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত ধান জাতের সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে আগ্রহ বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

এলএসটিডি প্রকল্পের আওতায় ধনবাড়ীতে ব্রি ধান–১০২ ও ব্রি ধান–১০৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬