ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৫৩ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার “সেবার ব্রতে চাকরি”—এই মহান অঙ্গীকারকে ধারণ করে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা–২০২৬-এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই নিয়োগ কার্যক্রমের প্রথম দিন আজ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়। বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন এ বাছাই পর্বে। অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। কোনো প্রকার সুপারিশ, তদবির কিংবা অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকারি নির্ধারিত ফি ছাড়া কাউকে কোনো অর্থ প্রদান না করতে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। নিয়োগের পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

কক্সবাজারে টিআরসি নিয়োগ বাছাই কার্যক্রম শুরু—প্রথম দিনেই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন

Update Time : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬