ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বিএনপি নেতা আব্দুস সোবাহানকে কারণ দর্শানোর নোটিশ: সালিশে ঘুষ দাবি ও মারধরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৩ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহানের বিরুদ্ধে সালিশে ঘুষ দাবি এবং তা প্রদানে অস্বীকৃতি জানানোর জেরে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রেক্ষাপটে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

​গত ১১ নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে সালিশের নামে ঘুষ দাবি ও মারধরের যে অভিযোগ প্রচার হয়েছে, তাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোলখালী ইউনিয়নের বাসিন্দা আনসার গাজীর পারিবারিক একটি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য বিএনপি নেতা আব্দুস সোবাহানকে সালিশ মান্য করা হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, যথাযথভাবে সালিশ সম্পন্ন না করে আনসার গাজীকে উপজেলা বিএনপি কার্যালয়ে ডেকে আনেন সোবাহান এবং তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনসার গাজীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আনসার গাজী।পরবর্তীতে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মতো এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগী আনসার গাজী গত ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে অভিযোগ তোলেন এবং বিএনপির সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

গলাচিপায় বিএনপি নেতা আব্দুস সোবাহানকে কারণ দর্শানোর নোটিশ: সালিশে ঘুষ দাবি ও মারধরের অভিযোগ

Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬