ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬১ Time View
Print

স্টাফ রিপোর্টার, জাকির হোসাইন | ১৩ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম, শরীয়তপুর জেলা শাখা।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ এপ্রিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিল কার্যক্রম নির্ধারিত সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়নপত্র বিক্রয় ও জমা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা পুরো কার্যক্রম প্রত্যক্ষ করলেও পরবর্তীতে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এতে সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় ফোরামের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

Update Time : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬