ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮২ Time View
Print

মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই (নিঃ) বাপন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহাগ (৪১), পিতা: মৃত সফিকুল ইসলাম, গ্রাম: গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ এবং মো. সুজন (২৯), পিতা: মৃত নুরু মিয়া, স্থায়ী ঠিকানা: আকুয়া গরুখড় মোড়, বর্তমানে গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন স্লিপার কোচ পরিচালনা: সুনামগঞ্জে ৪ পরিবহন মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬