ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৬১ Time View
Print

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় অবস্থিত ভাওয়াল রিসোর্টে লাইসেন্স ছাড়া পরিচালিত মদের বার ও স্পা সেন্টারে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্টের ভেতরে অবৈধভাবে পরিচালিত মদের বার ও স্পা সেন্টার থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে।

গাজীপুরে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন খাঁটি নায়ক: নওগাঁ জেলার ‘সেরা ওসি’ ধামইরহাটের মিন্টু রহমান

ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬

Update Time : ০১:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬