ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারে পৃথক দুই অভিযানে চাঞ্চল্যকর সুকান্ত হত্যা মামলার এজাহারনামীয় এক আসামি এবং মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই পৃথক সময়ে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকা থেকে সমিতিপাড়ার আলোচিত কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি বাপ্পি (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে টেকনাফ উপজেলার কান্জরপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আবুল কাশেমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাপ্পিকে কক্সবাজার সদর থানায় এবং আবুল কাশেমকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডিত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অসামান্য অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘বৃক্ষকন্যা’ মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)

র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ১২:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬