ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের ব্যবধানে ধ্বংসের মুখে বেরুয়ান ত্রিমোহনী–কোদালিয়া গাঁতী ভায়া  জিপিএস সড়ক, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬ Time View
Print

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত বেরুয়ান ত্রিমোহনী–কোদালিয়া গাঁতী ভায়া  জিপিএস সড়ক নির্মাণের মাত্র এক মাসের ব্যবধানে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। প্রায় ৩.৩৬০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ব্রিক এজিং ভেঙে যাওয়ার পাশাপাশি একাধিক স্থানে রাস্তার পাশ ধসে গেছে এবং সড়কের মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের অল্প সময়ের মধ্যেই নিম্নমানের কাজের চিত্র ফুটে উঠেছে। আজিমের মোড় সংলগ্ন মোতালিবের বাড়ির সামনে রাস্তার পাশ ধসে পড়েছে।

অপরদিকে ফজলুর বাড়ির সামনে সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ পথচারীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কের ভাঙা অংশ ও মাঝখানের গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে।

প্রতিনিয়তই পথচারী ও যানবাহনের চালক-যাত্রীরা ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক যদি এক মাসের মধ্যেই ভেঙে যেতে শুরু করে, তবে নির্মাণকাজের মান নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান এর বিরুদ্ধে  প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, নির্মাণকাজের মান তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অসামান্য অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘বৃক্ষকন্যা’ মোসাম্মাৎ সাদিয়া আক্তার (ঈশা)

এক মাসের ব্যবধানে ধ্বংসের মুখে বেরুয়ান ত্রিমোহনী–কোদালিয়া গাঁতী ভায়া  জিপিএস সড়ক, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

Update Time : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬