ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৭ Time View
Print

বদরুল আলম : বিশেষ প্রতিনিধি সিলেট :

সিলেট, ১৫ জুলাই ২০২৬: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে নগরীর কোতোয়ালী থানার ঘাসিটুলা লামাবাজার এলাকার একটি বাসা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয় এবং অপর এক অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘাসিটুলা লামাবাজারে লন্ডনী আফরোজ মিয়ার কলোনির ৫ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশকে দেখে অভিযুক্ত মতিন মিয়া (৩৮) কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সোহেল মিয়া (২১) নামে একজনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে রান্নাঘরের চুলার পাশ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৫০টি ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এছাড়া উদ্ধার হওয়া ৫০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক মতিন মিয়ার সঙ্গে থেকে মাদক ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করে আসছিলেন।

ঘটনার পর উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার সোহেল মিয়া ও পলাতক মতিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক), ১০(ক) ও ৪১ ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

সিলেটে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, একজন গ্রেপ্তার, একজন পলাতক

Update Time : ১২:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬