ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে অভিযান, হাতেনাতে গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

মোঃ সোহাগ মিয়া :সিলেট মহানগর প্রতিনিধি :

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) টিম-০২ এর অভিযানে প্রকাশ্যে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৫ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি টিম-০২ কোতোয়ালী মডেল থানার ঘাসিটুলা পয়েন্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোকাম বাজারের সামনে টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া চলছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে বিরক্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল বলেও জানানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর-শিলং জুয়া খেলার মাধ্যমে সিলেট মহানগরী আইন, ২০০৯-এর ৯৫ ধারা লঙ্ঘন করেছেন। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে একই আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু,

সিলেটে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে অভিযান, হাতেনাতে গ্রেপ্তার ২

Update Time : ১২:২৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬