
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
স্থানীয় সরকারের প্রান্তিক পর্যায়ের সংগঠন হচ্ছে ইউনিয়ন পরিষদ। এবছরে না হলেও আগামী বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বুধবার (২২ জুলাই) ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সম্মানী ভাতা বৃদ্ধি সহ মেম্বারদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ পয়গাম আলীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সভাপতি, আনোয়ার চৌধুরীর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, ইতিপূর্বে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়োম অনুযায়ী দ্রুতই পুনরায় ইউনিয়ন পরিষদের বরাদ্দ দেওয়া হবে।
সারাদেশ থেকে প্রায় সাড়ে ৩ হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এই সমাবেশে অংশ গ্রহণ করেন।
চেয়ারম্যান মেম্বারদের পক্ষে মুল দাবিগুলো তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। মেম্বারদের সম্মান এবং সম্মানী ভাতা ও ক্ষমতা বৃদ্ধ সহ কয়েক দফা দাবী দাওয়া তুলে ধরেন তিনি।
মেম্বারদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে চেয়ারম্যান এর সাথে মেম্বারদের সম্পর্ক আরো গভীর হওয়া দরকার উল্লেখ্য করে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৭ নং পাট্টা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়াডের ইউপি সদস্য ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি, অতুল সরকার। এছাড়াও দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যরা বক্তব্য রাখেন।
Reporter Name 


















